পশ্চিমবঙ্গঃ কলেজ শিক্ষকদের বদলি এবার অনলাইনে! চালু হল নতুন পোর্টাল, বদলির আবেদন থেকে স্ট্যাটাস ট্র্যাকিং সবই হবে এখানে
College Teachers’ Transfer Portal: ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে নতুন ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল চালু। আজ শিক্ষক দিবসে তারই আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ডিজিটাল বদল, কলেজের শিক্ষক-শিক্ষিকাদের বদলি প্রক্রিয়া এবার অনলাইনে। উচ্চশিক্ষা দফতরের ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে চালু করা হল নতুন ‘ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল’। সরকারি পোর্টালটি উচ্চশিক্ষা দফতরের অধীনেই পরিচালিত হয়। এতদিনে ম্যানুয়াল বা কাগজে-কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় জোর এবার রাজ্য সরকারের। নতুন ব্যবস্থায় অনলাইনেই বদলির আবেদন জমা করতে হবে। আবেদন প্রসেসিং,…

