কোন বয়সের পর প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ জানা জরুরি, কলকাতায় ডিম্বাণু সংরক্ষণ হয়?
কলকাতা: মহিলাদের ফার্টিলিটির সময়কাল সম্পর্কে আলোচনা উঠলে সেই শৈশবের কথা বলতেই হবে। কারণ বলা হয় যে, শিশুকন্যারা অগণিত ডিম্বাণু নিয়ে জন্মায়। জন্মের সময় এই ডিম্বাণুর পরিমাণ থাকে ১০-২০ লক্ষ। তবে মধ্য তিরিশে পৌঁছনো মাত্রই ডিম্বাণুর পরিমাণ এবং গুণমান কমতে থাকে। এর ফলে প্রেগন্যান্সির ঝুঁকি বৃদ্ধি পায়। আসলে গর্ভপাত বা মিসক্যারেজ অথবা ভ্রূণের জিনগত অস্বাভাবিকতার ঝুঁকি বাড়তে থাকে। আর এটা একটা বায়োলজিক্যাল বিষয় যে, মহিলা এবং পুরুষদের বয়সবৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে সন্তান উৎপাদনের ক্ষমতা কমতে থাকে। তবে এটা কার জীবনে…

)
