ফের বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চলেছেন মহম্মদ শামি!
নয়াদিল্লি: ফের একবার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে মহম্মদ শামিকে (Mohammed Shami)। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার (Bengal Ranji Team) হয়ে মাঠে নামতে পারেন। গত বছর বিশ্বকাপের পর থেকে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি শামি। চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন তিনি। এই বছরের শুরুতে অস্ত্রোপ্রচার করানোর পর আপাতত রিহ্যাব চলছে তাঁর। তবে তিনি সম্পূর্ণ ফিট হওয়ার পথে অনেকটাই এগিয়ে এসেছেন। নেটে বল করার ভিডিও, ভারোত্তোলনের ভিডিও আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার…

