‘মোদিকে দেখতে দেবদূতের মতো, টোটাল কিলার’, মোদি প্রশস্তি ট্রাম্পের, বললেন, ‘ওঁকে কেউ আঘাত করলে…’
নয়াদিল্লি: এক বছরেরও বেশি সময় পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কী কথা হয়, এই মুহূর্তে সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। বিশেষ করে বাণিজ্যচুক্তির জট কাটিয়ে বেরিয়ে আসা যায় কি না, সেই নিয়ে বিচার-বিশ্লেষণের শেষ নেই। সেই আবহেই ট্রাম্পের মুখে মোদিস্তুতি শোনা গেল। ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। (Narendra Modi-Donald Trump Meet) G7 সম্মেলনে এই মুহূর্তে ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে রয়েছেন দুই দেশের রাষ্ট্রনেতা। দ্বিপাক্ষিক বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোদি এবং ট্রাম্প। আর…







