শপথ অনুষ্ঠানে বাইরনকে শুভেচ্ছা বিজেপির! ‘কংগ্রেস-বিজেপি আঁতাত, কটাক্ষ তৃণমূলের
কলকাতা: সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের শপথ গ্রহণের পরেই আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাল বিজেপি। আর বিজেপির অভিনন্দন বার্তাকে হাতিয়ার করেই সাগরদিঘি উপনির্বাচনে বাম -কংগ্রেস -বিজেপি জোটের অভিযোগকে ফের খুঁচিয়ে তুলল তৃণমূল। সাগরদিঘি উপনির্বাচনের ফল বেরোনোর পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এটা একটা অনৈতিক জোট।’ গত ১৭ই মার্চ দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরনকে বিজেপি সমর্থিত বাম-কংগ্রেস জোটের প্রার্থী বলে মন্তব্য করেছিলেন। তৃণমূল নেত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট সাগরদিঘির ফল নিয়ে বাম- কংগ্রেস ও বিজেপির আঁতাতকেই নিশানা করতে…

