বাস চুরি করে পালানোর সময় গাড়িতে ধাক্কা, বিয়ে দিয়ে ফেরার পথে মৃত কনের বাবা-সহ ৩
ভোর রাতে লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনা। মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল বাবার। মারা গিয়েছেন কনের ঠাকুমা ও ভাইও। যে গাড়িটা করে তাঁরা ফিরছিলেন তার চালকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, বাসটি চুরি করে নিয়ে পালাচ্ছিল কয়েকজন দুষ্কৃতী। প্রবল গতিতে পালানোর সময় বাসটি ধাক্কা মারে গাড়িটিতে। তাতেই মৃত্যু হয়েছে তিনজনের। জানা গিয়েছে, নিউটাউন থেকে মেয়ের দিয়ে বাড়ি ফিরছিলেন কনের বাবা, ঠাকুমা ও ভাই। তাঁরা তিনজনে পিছনের সিটে বসে ছিলেন। সেই সময় বেপরোয়া ভাবে বাসটি এসে…

