মাটি ছোঁয়ামাত্রই বিস্ফোরণ, ছিন্নভিন্ন সবকিছু, তার মধ্যেও বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন ৩২ জন
নয়াদিল্লি: মাটি ছোঁয়া মাত্রই তীব্র বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে। তার পরও ভেঙে পড়া বিমান থেকে বেঁচে ফিরলেন ৩২ জন যাত্রী। কাজাখস্তানের আকতাউ শহরে বড়দিনের সকালে যাত্রীবাহী বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের ভিডিও দেখে কারও বেঁচে ফেরা সম্ভব নয় বলে ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু আশঙ্কা ভুল প্রমাণিত করে বেঁচে ফিরলেন ৩২ জন যাত্রী, যার মধ্যে ১১ বছরের এক মেয়ে এবং ১৬ বছরের এক কিশোরও রয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। (Kazakhstan Plane Crash) বুধবার বড়দিনের উৎসবে যখন মাতোয়ারা গোটা বিশ্ব,…

