বেঙ্গল টি-২০ লিগের বোধনেই থ্রিলার, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে হাওড়াকে হারাল পুরুলিয়া
সন্দীপ সরকার, কলকাতা: ঠিক দশদিন আগেই আইপিএলে ৪৭ লক্ষ টাকা খরচ করে লেজার শো করেছিল সিএবি। শুক্রবার সেই ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) বেঙ্গল টি-২০ লিগের উদ্বোধন হল জৌলুসহীনভাবে। গত মরশুমে টুর্নামেন্টের বোধনে পারফর্ম করেছিলেন সুনীধি চৌহান। এবার উদ্বোধনী অনুষ্ঠানে কোনও বিনোদনের বন্দোবস্ত ছিল না। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিকেলে বৃক্ষরোপন করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যায় মাঠের মধ্যে তৈরি অস্থায়ী মঞ্চে সৌরভ ও ঝুলন গোস্বামীই ছিলেন প্রধান আকর্ষণ। সঙ্গে হাজির ছিলেন আট দলের অধিনায়করা। ক্লাব হাউসের লনে সদস্যদের বসার…

