আন্তর্জাতিক কেরিয়ার বাঁচাতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তারকা ক্রিকেটার!
নয়াদিল্লি: আইপিএল (IPL 2026) শুরুর আগেই শেষবেলায় বিরাট ঘোষণা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আসেছেন না তারকা বিদেশি ক্রিকেটার। মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে এক বিরাট সিদ্ধান্তের কথা জানান বেন ডাকেট (Ben Duckett)। ইংল্যান্ড ওপেনার জানিয়ে দেন তিনি এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলের নিলামে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বাঁ-হাতি ইংরেজ ওপেনারকে দুই কোটি টাকার বিনিময়ে দলে নেয়। তবে আজই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ডাকেট জানান যে তিনি নিজের ইংল্যান্ড কেরিয়ারকে বাঁচানোর জন্য মরিয়া। আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক…

