বলিপুর’ থেকে আজকের বোলপুর! বিশ্বভারতী প্রতিষ্ঠার অনেক আগেই বোলপুরের নাম ওঠে ইতিহাসের পাতায়, অজানা গল্প জানুন
রাঙামাটির জেলার রাঙা মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। মূলত কবিগুরুর জন্য দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পরিচিত বিশ্বকবির প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেরও নানা স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। বঙ্গভঙ্গের সময় বয়কট ও স্বদেশির পক্ষে প্রচার চালিয়ে একে একে জেলার কংগ্রেস নেতৃত্ব গ্রেফতারও হয়েছেন। তবে জানা যায় সময়টা ছিল তখন ১৯১৫ সাল। ঠিক সেই সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী প্রথম বোলপুরে পা রাখেন। তাতেই জোয়ার লাগে সেই আন্দোলন। ছাত্র আন্দোলন থেকেই দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের সূচনা করেন তিনি।…

