ভারতের সঙ্গে ‘ব্রহ্মস’-চুক্তি প্রায় চূড়ান্ত, পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার পথে ইন্দোনেশিয়া?
নয়াদিল্লি: ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ (Brahmos) কিনতে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সেই আবহেই পাকিস্তানের কাছ থেকে JF-17 Thunder যুদ্ধবিমান কিনতে উদ্যোগী হল ইন্দোনেশিয়া। শুধুমাত্র JF-17 Thunder যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের কাছ থেকে ‘Killer Drone’ কিনতেও আগ্রহী ইন্দোনেশিয়া। সেই মর্মে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেল। (Pakistan Defence Industry) ইতিমধ্যেই ইসলামাবাদ গিয়ে পাকিস্তানের বায়ুসেনা প্রধান মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জাফরি সামসউদ্দিন। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেই খবরে সিলমোহর দিয়েছেন ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিভাগের…


