আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, মারধরের পর প্রায় নগ্ন করে ঘোরানো হল
ডাবলিন: আয়ারল্য়ান্ডে নিগ্রহের শিকার ভারতীয় যুবক। ডাবলিনের রাস্তায় তাঁকে ধরে মারধর করা হল। রক্তাক্ত অবস্থায় ঘোরানো হল প্রায় অর্ধনগ্ন করে। বছর ৪০-এর ওই যুবক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় ওই যুবক বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে। (Indian Assaulted in Ireland) শনিবার ডাবলিনের টালো-তে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হন ওই ভারতীয় যুবক। সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, তাতে যুবকের মুখে, হাতে, পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। টালো ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা চলছে…

