Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, মারধরের পর প্রায় নগ্ন করে ঘোরানো হল
আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক, মারধরের পর প্রায় নগ্ন করে ঘোরানো হল

ডাবলিন: আয়ারল্য়ান্ডে নিগ্রহের শিকার ভারতীয় যুবক। ডাবলিনের রাস্তায় তাঁকে ধরে মারধর করা হল। রক্তাক্ত অবস্থায় ঘোরানো হল প্রায় অর্ধনগ্ন করে। বছর ৪০-এর ওই যুবক এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় ওই যুবক বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে। (Indian Assaulted in Ireland) শনিবার ডাবলিনের টালো-তে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হন ওই ভারতীয় যুবক।  সোশ্যাল মিডিয়ায় যে ছবি সামনে এসেছে, তাতে যুবকের মুখে, হাতে, পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। টালো ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা চলছে…

Read More