ফের উত্তপ্ত নেপাল, ভারতের সীমান্তবর্তী শহরে চরম অশান্তি, ভাঙচুর-টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
বীরগঞ্জ (নেপাল) : ফের উত্তপ্ত নেপাল । অশান্তি ছড়িয়ে পড়ল বীরগঞ্জ শহরে। ভারতের বিহারের সীমান্তবর্তী এলাকায় রয়েছে এই শহর। একটি টিকটক ভিডিওকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধে পর্যন্ত কার্ফু জারি করেছে প্রশাসন। অশান্তির বাতাবরণ থাকায় সোমবার বিকালেই জেলার কিছু অংশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। অশান্তির কেন্দ্রবিন্দুতে থাকা দুই পক্ষই নির্দেশ অস্বীকার করে এবং ক্রমাগত প্রতিবাদ জারি রাখায় কার্ফু জারি করতে বাধ্য হয় প্রশাসন। অশান্তির নেপথ্যে কী ? TikTok-এ করা মন্তব্যকে…

