তদন্তে সহযোগিতা করেনি ভারত, দাবি আমেরিকার, কানাডার সঙ্গে সংঘাতে অস্বস্তি বাড়ল দিল্লির?
নয়াদিল্লি: কানাডার সঙ্গে কূটনৈতিক সংঘাত চরম আকার ধারণ করেছে। সেই আবহে এবার ভারতের সমালোচনা করল আমেরিকা। খালিস্তানপন্থী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যার তদন্তে ভারতের তরফে সহযোগিতা মেলেনি বলে মন্তব্য করল তারা। আমেরিকার এই মন্তব্যে আন্তর্জাতিক স্তরে দিল্লির অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন কূটনীতিকরা।(India-Canada Conflict) খালিস্তানপন্থী হরদীপের মৃত্যু ঘিরে ভারত এবং কানাডার মধ্যে দীর্ঘ সময় ধরে টানাপোড়েন চলছে। সম্প্রতি সেই সংঘাত আরও বাড়িয়ে তুলেছে জাস্টিন ট্রুডোর সরকার। তাদের দাবি, হরদীপকে খুন করতে লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং-কে ব্যবহার করেছে ভারত। ভারতীয়…

