ভারত-বাংলাদেশের লাইনে ছিল বিধাননগর রোড স্টেশন, লুকিয়ে আছে অসংখ্য ইতিহাস
কলকাতা-কুষ্টিয়া রেলপথের অংশ ছিল অধুনা বিধাননগর রোড স্টেশন। যে কুষ্টিয়া বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। এখন অবশ্য বিধাননগর রোড স্টেশনের উপর দিয়ে বাংলাদেশগামী ট্রেন চলে না। তবে কলকাতা স্টেশন থেকে মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস চলে। যা বিধাননগরের কাছেই অবস্থিত। গত শুক্রবার পূর্ব রেলের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের তৈরি উল্টোডাঙা হল্ট স্টেশনটি একটা সময় ছিল কলকাতা-কুষ্টিয়া রেলপথের অংশ। যদিও স্বাধীনতার পর কুষ্টিয়া অধুনা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে এই স্টেশনের নামকরণ হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

