Cape Verde In India: ভারতে এবার ভোজিনহা! ব্রাজিল আসার আগেই কেপ ভার্দে খেলতে আসবে, জোর কদমে চলছে প্রস্তুতি
Cape Verde In India: ব্রাজিলের ভারতে আসার খবরে সমস্ত ফুটবল ফ্যানরা চাঙ্গা হয়েছিল এর মধ্যেই ডবল বোনানজার খবর, সাম্বা বাহিনীর আসার আগেই এবার আসতে চলেছে ভোজিনহার কেপ ভার্দে৷ কলকাতা: ব্রাজিলের পর এবার ভারতে আসতে পারে ফুটবল বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দে! পুজোর আগেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য জোড়া ধামাকা৷ ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ তার আগেই বা পরে কেপ ভার্দের বিরুদ্ধে প্রীতি ম্যাচের সম্ভাবনা৷ ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে হতে পারে ম্যাচ৷ কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে…

