মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিলেও অভিনয় করেননি বলে অভিযোগ। বালুরঘাট থানায় দায়ের হয়েছিল মামলা সেই মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সোহম। কিন্তু আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল । রাজ্যে পালাবদলের পর প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়। বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা , এক চলচ্চিত্র প্রযোজক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। প্রযোজন…

