রাতে সাফ-সাফাইয়ের কাজ, আচমকা চালু হয়ে গেল মাংসের কিমা তৈরির মেশিন, মর্মান্তিক পরিণতি কিশোরের
নয়াদিল্লি: ফাস্ট ফুড কারখানায় সাফাইকর্মী হিসেবে কাজ নিয়েছিলেন। কিন্তু সেই কাজই মৃত্য়ুর কারণ হয়ে দাঁড়াল তরুণের। কিমা তৈরির মেশিনের কাছাকাছি চলে যাওয়ায় মর্মান্তিক পরিণতি হল তাঁর। একেবারে ভিতরে টেনে নিয়ে ওই মেশিন পিষে দিল তাঁকে। তরুণের এই মর্মান্তিক পরিণতি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (US News) আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভারনন থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার Tina’s Burritos Food Procesing Plant-এ সাফাইকর্মী হিসেবে কাজ করছিলেন ১৯ বছরের এক তরুণ। সারাদিনের কাজ মিটলে রাতে সাফ-সাফাইয়ের কাজ হতো। সেই মতো কিমা মেশিনটি পরিষ্কার…

