বালিকা থেকে হলেন বধূ, রিয়্যালিটি শোয়ে বিয়ে সারলেন টেলেভিশনের ‘আনন্দী’, পাত্র সমাজসেবী
মুম্বই: সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অভিকা গোর। দীর্ঘদিনের প্রেমিক, মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে চারহাত এক হল তাঁর। রিয়্যালিটি শো ‘পতি, পত্নী অউর পঙ্গা’র সেটেই বিয়ে সারলেন তাঁরা। টেলি জগতের তাবড় তারকারা তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন। বিয়ের বিভিন্ন মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Avika Gor Marriage) বলা বাহুল্য, কনের সাজে দারুণ মানিয়েছিল অভিকাকে। টুকটুকে লাল লেহঙ্গা-চোলির সঙ্গে পান্নার গয়না পরেছিলেন তিনি। মিলিন্দ সোনালি রংয়ের শেরওয়ানি পরেছিলেন। সাতপাকে ঘোরার পর পাপারাৎজিদের মিষ্টিও খাওয়ান তারকা-দম্পতি। তাঁদের বিয়ে টেলিভিশনে সম্প্রচারিতও হয়েছে। (Avika…

