ধ্বংসস্তূপে মোহনবাগানের আঁতুড়ঘর! সেন বাড়ির ধ্বংসে হারাতে বসেছে শতাব্দীর ঐতিহ্য
ভেঙে যাচ্ছে মোহনবাগানের আঁতুড়ঘর, শ্যামবাজারের সেন বাড়ি। ধুলোয় মিশে যাচ্ছে সবুজ-মেরুন ইতিহাসের এক বড় অধ্যায়। শ্যামবাজারের শ্যাম পার্কের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা সেন বাড়ি শুধু একটি প্রাচীন ভবন নয়, বরং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। এই সেন বাড়ির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্র ও বসু পরিবারের উদ্যোগে জন্ম নিয়েছিল মোহনবাগান ক্লাব। যেটি পরবর্তীতে হয়ে উঠেছে ভারতীয় ফুটবলের অন্যতম গর্ব। যদিও মোহনবাগানের জন্ম বসু পরিবারের বাড়িতে, তবু এই সেন বাড়িই হয়ে উঠেছিল ক্লাবটির প্রথম বাসস্থান, প্রথম ভালোবাসা, প্রথম…

