Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে ‘মিজো ফ্ল্যাস’
তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে ‘মিজো ফ্ল্যাস’

  Mohun Bagan Super Giant: মুম্বই সিটি এফসি-র জার্সি গায়ে গত চার বছরে তিনি গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়ার পাশাপাশি গোলও করেছেন প্রচুর জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতে-কে দলে নিয়ে দলবদলের বাজারে চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিচ্ছেন ভারতীয় জাতীয় দলের এই সেরা অ্যাটাকিং মিডিও। দুরন্ত গতির সঙ্গে হঠাৎ-ই কাট করে ভিতরে ঢুকে গোল করা এবং করানোয় দক্ষ চাংতে ভারতীয় ফুটবলে পরিচিত “মিজো ফ্ল্যাস” হিসাবে। দৌড়ের সময় তাঁর…

Read More

ডার্বি জিতেই মরসুম শুরু মোহনবাগানের, সাহালের গোলেই যুবভারতীতে তিন পয়েন্ট
ডার্বি জিতেই মরসুম শুরু মোহনবাগানের, সাহালের গোলেই যুবভারতীতে তিন পয়েন্ট

  ইস্টবেঙ্গলকে হারিয়েই ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান| ডার্বি জিতেই মরসুম শুরু সবুজ-মেরুনের শুভপম সাহা: আইএসএল নিয়ে অল্প দোলাচলের মাঝেই শুরু হয়ে গেল ভারতীয় ফুটবলে নতুন মরসুম| শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৫তম ডুরান্ড কাপের পর্দা উঠল ডুরান্ড ডার্বি দিয়ে ওরফে কলকাতা ডার্বি| বাঙালির বিশ্বকাপের রেশ এখনও কাটেনি| দিন পাঁচেক আগেই হয়েছে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল| গ্রেটেস্ট শো অন আর্থ দেখার পর কি আদৌ বাঙালি জৌলুসহীন ভারতীয় ফুটবল দেখতে মাঠমুখী হবে? এই ভাবনাতেই মাঠ ভরাতে, টুর্নামেন্টের আয়োজকরা উদ্বোধনী ম্যাচেই  রেখেছিল ইস্টবেঙ্গল-  মোহনবাগান মহারণ রেখেছিলেন|…

Read More

Mohun Bagan: প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমক মোহনবাগানের, অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে ‘জেনারেল’
Mohun Bagan: প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমক মোহনবাগানের, অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে ‘জেনারেল’

  Mohun Bagan: এবার প্রিমিয়র লিগের তারকাকে তুলে চমকে দিল মোহনবাগান। টম অলড্রেডের বিদায়ের দিনেই ২ বছরের চুক্তিতে  দলে এসেছেন ‘জেনারেল’ জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অল্পের জন্য এবার আইএসএল (ISL 2025-2026) হাতছাড়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। তবে নতুন মরসুমে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব এবার বসনিয়া ও হারজেগোভিনার হয়ে উয়েফা নেশনস লিগ খেলা তারকাকে তুলে নিল। দু’বছরের চুক্তিতে সই করলেন ৬ ফুটের ডিফেন্সিভ মিডফিল্ডার সামীর জেলজোকোভিচ (Samir Zeljkovic)। সদ্যসমাপ্ত…

Read More

Mohun Bagan: দিল্লিকে হারিয়ে আইএসএলে রানার্স মোহনবাগান
Mohun Bagan: দিল্লিকে হারিয়ে আইএসএলে রানার্স মোহনবাগান

  Mohun Bagan:   প্রথমে পিছিয়ে পড়েও  দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা। জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গল যেদিন আইএল জিতল, সেদিন সম্মানরক্ষার জয় পেল মোহনবাগানও। প্রথমে পিছিয়ে পড়েও  দিল্লি এফসিকে ২-১ গোলে হারালেন সবুজ-মেরুন ফুটবলাররা। ফলে গোলপার্থক্যের নিরিখে লিগের রানার্স হল সবুজ-মেরুন ব্রিগেড। ড্রাবি ড্রয়েই আইএসএল লিগে জেতার আশা শেষ। গোলপার্থক্যে কার্যত ধরাছোঁয়া বাইরে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। দিল্লি এফসি-র বিরুদ্ধে মোহনবাগানের কাছে নেহাতই নিয়মরক্ষার। তবে এই ম্য়াচটি অন্তত বড় ব্যবধান জিততে চেয়েছিলেন কোচ সের্জিও লোবেরা। প্রথম একাদশে রেখেছিলেন…

Read More

Mohun Bagan Ratna Tutu Bose: ৯০-র দশকে শুরু পথচলা থেমে গেল, টুটু বসুর স্নেহচ্ছায়ায় বড় হয়েছিল মোহনবাগান, এসেছিল বহু সম্মান
Mohun Bagan Ratna Tutu Bose: ৯০-র দশকে শুরু পথচলা থেমে গেল, টুটু বসুর স্নেহচ্ছায়ায় বড় হয়েছিল মোহনবাগান, এসেছিল বহু সম্মান

Tutu Bose Death: তিন দশক ধরে ক্রীড়াজগতে সক্রিয় থাকা স্বপন সাধন বসু, যিনি ‘টুটু বসু’ নামেই বেশি পরিচিত, প্রয়াত হয়েছেন। মোহনবাগানের প্রাক্তন সভাপতি মঙ্গলবার গভীর রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃতু হয়৷ কলকাতা: মোহনবাগান রত্ন টুটু বসু৷ মঙ্গলবার তাঁর মৃত্যুতে ময়দানের ফুটবল প্রশাসনে নেমে এসেছে এক বড়সড় শূন্যতা৷ দীর্ঘ ৩৫ বছরের সক্রিয়ভাবে ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন টুটু বসু৷ তাঁর সময়ে মোহনবাগান জিতেছে আইলিগ, ফেডারেশন কাপের মতো একের পর এক ভারত সেরা শিরোপা৷ পরবর্তী পর্যায়ে…

Read More

Mohun Bagan: বৃষ্টিভেজা গুয়াহাটিতে পাল তুলল নৌকা: ম্যারাথন ম্যাচে নর্থইস্টকে হারিয়ে শীর্ষে মোহনবাগান
Mohun Bagan: বৃষ্টিভেজা গুয়াহাটিতে পাল তুলল নৌকা: ম্যারাথন ম্যাচে নর্থইস্টকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯০ মিনিট নয়, তিন ঘন্টারও বেশি! গুয়াহাটি ম্যারাথন ফুটবল ম্যাচ। বৃ্ষ্টিভেজা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষপর্যন্ত পাল তুলল নৌকাই। নর্থইস্টকে হারিয়ে ফের আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করলেন রবিনহো। ন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যখন খেলা শুরু হয়। তখন থেকে বৃষ্টি পড়ছিল। কিন্তু বৃষ্টি গতি তেমন ছিল না। ফলে খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা হয়নি। বরং বাড়তি সুবিধা পাচ্ছিলেন ফুটবলাররাই। ম্যাচের মাথায় গোল সুযোগ পেয়ে মোহনবাগান। বক্স  ভিতরে গোলকিপারকে একা পেয়ে পান…

Read More

Mohun Bagan: ঘরের মাঠে পিছিয়ে পড়েও পঞ্জাবকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের
Mohun Bagan: ঘরের মাঠে পিছিয়ে পড়েও পঞ্জাবকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের

শুভপম সাহা: জিততে ভুলে গিয়েছে নাকি ‘ডাবল চাম্পিয়ন’ মোহনবাগান সুপার জায়ান্ট? এই চলতি মরসুমের শুরুর চার ম্যাচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছোটা দলের আচমকা ছন্দপতনের পর এমন প্রশ্নই উঠেছিল| রবিবার যুবভারতীতে পঞ্জাবকে হারিয়ে সব প্রশ্নের উত্তর দিল মোহনবাগান| ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করল মোহনবাগান| ৩-২ জিতে আবার খেতাবি দৌড় জমিয়ে দিল সবুজ-মেরুন| পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান শেষ তিন ম্যাচ (বেঙ্গালুরুর সঙ্গে গোলশূন্য, মুম্বইয়ের কাছে ১-০ হার ও শেষ ম্যাচে জামশেদপুরের সঙ্গে ১-১) জয়ের মুখ দেখেনি| শুরু…

Read More

Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?
Mohun Bagan ISL fee: টাকাই দেয়নি: মাঝপথেই ISL থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স?

Mohun Bagan ISL fee:   টাকা বাকি!  নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে মোহনবাগান এূবং কেরালা ব্লাস্টার্সকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানা, অনিশ্চিয়তা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে আইএসএল। কিন্তু খেলার জন্য  নাকি এখনও টাকাই দেয়নি মোহনবাগান আর কেরালা ব্লাস্টার্স! টাকা না পেলে দুটি ক্লাবকেই  আইএসএল বাদ দেওয়া হবে বলে জানিয়ে দিল ফেডারেশন। এবছর আইএসএলে খেলছে চোদ্দটি ক্লাব। সিঙ্গল লেগ হোম-অ্যান্ড-অ্যাওয়ে ফরম্যাটে খেলা হচ্ছে। অংশগ্রহণকারী দলগুলির থেকে টাকা নিয়ে লিগ আয়োজন…

Read More

Mohun Bagan vs Mohammedan: রবসনের সাম্বা ম্যাজিকে ডার্বিতে দানব মোহনবাগানের ৫ গোল মহামেডানকে…
Mohun Bagan: ঘরের মাঠে পিছিয়ে পড়েও পঞ্জাবকে হারিয়ে দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের

শুভপম সাহা: যুবভারতী ক্রীড়াঙ্গনে শনি সন্ধ্যার চিত্রনাট্য মোটামুটি প্রায় সকলেরই আগে থেকে জানা ছিল। ধারে ভারে প্রায় কয়েকশো গুণ এগিয়ে থাকা মোহনবাগান যে, আইএসএসল ডার্বিতে দুর্বল মহামেডানকে একেবারে পিষে দেবে, তা অনুমান করার জন্য বঙ্গজ ফুটবলের বিশেষজ্ঞ না হলেও চলত। মোটের উপর মোহনবাগান দলের গতিবিধিতে নজর রাখাই যথেষ্ট। যা হওয়ার ছিল, ঠিক সেটাই ঘটল। মেরিনার্স পাঁচ গোলের রোডরোলার চালাল ব্ল্যাক প্যান্থার্সের উপর। এর সঙ্গেই ৩ ‍ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে চলে গেল মোহনবাগান। Add Zee News as a…

Read More

Mohun Bagan: প্রেমদিবসে যুবভারতীর কামব্যাক, ‘জয় মোহনবাগান’ গর্জনেই বোধন আইএসএলের…
Mohun Bagan: প্রেমদিবসে যুবভারতীর কামব্যাক, ‘জয় মোহনবাগান’ গর্জনেই বোধন আইএসএলের…

শুভপম সাহা: ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬। ক্যালেন্ডার মিলিয়ে ঠিক তিন মাস একদিন পর, শনিবার বাংলার প্রাণের স্টেডিয়াম যুবভারতী ফিরল যুবভারতীতে…. Add Zee News as a Preferred Source মেসি কাণ্ডের জেরে বিবেকানন্দের নামাঙ্কিত দেশের ঐতিহ্যবাহী মাঠ যেভাবে আক্রান্ত হয়েছিল, তাতে ক্ষতে প্রলেপ পড়েছে বেশ অনেকটাই, তবে আঘাতের জায়গায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে| শনি বিকেলের মাঠমুখী দর্শকদের উদ্ধৃত করে বলতেই হয়, ‘অবশেষে ফুটবল আমাদের মাঠে ফিরল, এটাই আনন্দের|’ যুবভারতীর কামব্যাক হল আক্ষরিক প্রেমদিবসেই| বাঙালির আইএসএল প্রেমের বোধন হল চাম্পিয়ন…

Read More