IFA Shield 2025 Final: বিতর্কের বাগানে এল স্বস্তির খেতাব, ২২ বছর পর শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন
শুভপম সাহা: ‘৯০ মিনিট সব ভুলে যান’! ভয়ংকর ক্ষিপ্ত সমর্থকদের জন্য ইস্টবেঙ্গলকে হারিয়ে, আইএফএ শিল্ড জিততে চেয়েছিলেন হোসে মোলিনা| কথা রাখলেন সবুজ-মেরুনের দ্বিমুকুট জয়ী চাণক্য| শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১২৫তম আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগান টাইব্রেকারে ৫-৪ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ২১তম শিল্ড তুলল ক্লাবে| ২২ বছর আগে ২০০৩ সালে এই ইস্টবেঙ্গলকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে ইরানে না-যাওয়ার বাগান সমর্থকরা গোটা শিল্ড জুড়েই তুমুল বিক্ষোভ দেখিয়ে ছিলেন| আজ তাঁদেরকেই প্ৰকৃত অর্থে বড় ম্যাচ জিতে খেতাব উপহার…

)