যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ শেষ, এবার নয়া দায়িত্বে
বুধবারই যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ শেষ হয়ে গেল। গত তিন মাস ধরে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন।তবে এবার তাঁর মেয়াদ পুরোপুরি ফুরিয়ে গেল। আর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নন। তবে তিনি অবশ্য বৃহস্পতিবার থেকে অন্য দায়িত্বে আসছেন। সূত্রের খবর, তিনি কাল থেকেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন। এদিকে ২০২১ সালের জুন মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। ২ বছরের জন্য় মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে এই মেয়াদ বৃদ্ধি নিয়েও সেই সময় রাজ্য…

