Rishi Kaushik: ‘লোভ, লালসা, টাকার জন্য…’, ১২ বছর ধরে স্ত্রীর প্রতারণার শিকার ঋষি কৌশিক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যীশু-নীলাঞ্জনার পর এবার ঘর ভাঙার ইঙ্গিত দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক(Rishi Kaushik)। প্রায় ১২ বছরের সংসারে অশান্তি-নির্যাতন এমন বহু বিস্ফোরক অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ করেন অভিনেতা। ৭ মিনিট ১৮ সেকেন্ডের ওই ফেসবুক ভিডিও বার্তায় একটি সম্পর্কের গল্প বলেছেন ঋষি। এরপরেই জোরালো হয়েছে ঋষি-দেবযানীর বিচ্ছেদের গুঞ্জন। এবার ফের আরও একটি পোস্টে জোরালো হল জল্পনা। শুক্রবার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,‘যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াত, তাহলে বোধহয়…

