বাংলাদেশঃ চিফ হুইপ থেকে রাঙ্গাকে অব্যাহতি
সান নিউজ ডেস্ক: বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার (২৮ অক্টোবর) পার্টি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা ২২, উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এতে আরও বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা…

