Success Story: ছাত্র গড়ার নেশায় ইসরোর চাকরি ছাড়েন, GATE পরীক্ষায় দেশের সেরা বিষ্ণুপুরের রাজা মাঝি, জানুন সাফল্যের গল্প
Success Story: একসঙ্গে দুই ট্রেডে বাজিমাত, ইনস্ট্রুমেন্টেশনে প্রথম, ইলেকট্রনিক্সে চতুর্থ হয়েছেন বিষ্ণুপুরের শিক্ষক রাজা মাঝি। তাঁর কর্মজীবনের পথও বেশ অনুপ্রেরণামূলক। বাঁকুড়ার শিক্ষক রাজা মাঝি বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বিষ্ণুপুরের গর্ব আবারও উজ্জ্বল করলেন সরকারি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক রাজা মাঝি। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা ‘গেট’ পরীক্ষায় তিনি ফের দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। এর আগেও ২০২৪ সালে নিজের ট্রেডে গেট পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করেছিলেন তিনি। ধারাবাহিক এই সাফল্য প্রমাণ করে তাঁর অসামান্য মেধা, অধ্যবসায় এবং বিষয়ের উপর গভীর দখল।…

