তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, জ্বলে উঠল মোবাইল, একটানা সাইরেন জাপানে
নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। তীব্র কম্পন অনুভূত হল রাশিয়ার কামচাটকায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। রাশিয়ায় ভূমিকম্পের পর কম্পন অনুভূত হয় জাপানেও। তবে তীব্রতা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। (Japan 9.9 Earthquake Alert) শুক্রবার প্রথমে ভূমিকম্প হয় রাশিয়ার কামচাটকায়। সেখান থেকে ১২৩ কিলোমিটার দূরে, দক্ষিণ-পশ্চিমের ভিলুচিনস্ক কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। ভূগর্ভের প্রায় ১৪০ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর সামনে আসেনি। জারি হয়নি সুনামি সতর্কতাও। (Kamchatka Earthquake) তবে কামচাটকা…

