চিনের উহানে বসে ডাক্তার, রোগিণী ভর্তি হায়দরাবাদের হাসপাতালে, সফল অস্ত্রোপচার হল
নয়াদিল্লি: চিনে বসে ভারতে রোগীর অস্ত্রোপচার করলেন এক চিকিৎসক। মাত্র ৯০ মিনিটে অস্ত্রোপচার সেরেও ফেললেন তিনি। প্রযুক্তির দৌলতেই এমনটা সম্ভব হল। এক্ষেত্রে সহায় হল রোবোটিক্স। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Robotic Surgery in Hyderabad) ৫৭ বছর বয়সি, হায়দরাবাদের এক রোগিণীর ইউরেটারিক অবস্ট্রাকশন ধরা পড়ে। হায়দরাবাদের হাসপাতালেই ভর্তি হন তিনি। চিনের উহানের বসে ওই রোগিণীর শরীরে রোবোটিক্স অ্যাসিস্টেড টেলি সার্জারি করেন এশিয়ান ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি বিভাগের সিনিয়র ইউরোলজিস্ট সৈয়দ মহম্মদ গৌসে। (Surgery from China) VIDEO |…

