Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যুবকের পেট থেকে থার্মোমিটার বেরোল, সব দাগ মুছে গিয়েছে, দেখে স্তম্ভিত ডাক্তাররা
যুবকের পেট থেকে থার্মোমিটার বেরোল, সব দাগ মুছে গিয়েছে, দেখে স্তম্ভিত ডাক্তাররা

নয়াদিল্লি: পেটের যন্ত্রণায় লাগাতার ছটফট করছিলেন। রোগ নির্ধারণ করতে গিয়ে চমকে উঠলেন চিকিৎসকরা। স্ক্যান করে দেখা গেল, ওই যুবকের পেটের মধ্যে একটি থার্মোমিটার আটকে রয়েছে। অস্ত্রোপচার করে ওই থার্মোমিটার বের করে আনলেন চিকিৎসকরা। ওই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Thermometer Swallowed by Man) চিনের ঝেজিয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে। ৩২ বছর বয়সি ওই যুবকের পদবী ওয়াং। জানা গিয়েছে, আজ থেকে ২০ বছর আগে, পারদযুক্ত একটি থার্মোমিটার গিলে ফেলেছিলেন। ছোট্ট বয়সে ভয়ে সেকথা কাউকে বলতে পারেননি তিনি। মা-বাবার…

Read More

আট বছর ধরে গলায় আটকে চপস্টিক, নেশার ঘোরে গিলে ফেলেছিলেন, শেষ পর্যন্ত যা হল বৃদ্ধের…
আট বছর ধরে গলায় আটকে চপস্টিক, নেশার ঘোরে গিলে ফেলেছিলেন, শেষ পর্যন্ত যা হল বৃদ্ধের…

নয়াদিল্লি: গলায় আটকে চপস্টিক। একদিন বা দু’দিন নয়। দীর্ঘ আট বছর ধরে। চিকিৎসকরা বার বার অস্ত্রোপচারের কথা বললেও, সাড়া দেননি। শরীরে ছুরি-কাঁচি চালানোয় নাকি বিরাট ভয়ছিল। তাই অস্ত্রোপচার থেকে বাঁচছিলেন যেনতেন প্রকারে। শেষ পর্যন্ত বেশি কাটা-ছেঁডডা না করেই চপস্টিকটি বের করে আনতে সফল হলেন চিকিৎসকরা। (Chopstick Stuck in Throat) চিনের উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশ থেকে বিষয়টি সামনে এসেছে। মার্চের শুরুতে সেখানকার দালিয়ান মিউনিসিপ্যাল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হব ওই ব্যক্তি। আর তাতেই গোটা ঘটনা জনসমক্ষে আসে। এতদিন গলায় চপস্টিক নিয়ে কী…

Read More

হৃদরোগের ঝুঁকি আছে কি? বলে দেবে ‘হার্ট ক্যালকুলেটর’, বিজ্ঞানের নতুন আবিষ্কার
হৃদরোগের ঝুঁকি আছে কি? বলে দেবে ‘হার্ট ক্যালকুলেটর’, বিজ্ঞানের নতুন আবিষ্কার

নয়াদিল্লি: শুধুমাত্র বয়স্করাই নন, যখন তখন হৃদরোগে আক্রান্ত হচ্ছেন অল্পবয়সিরাও। দিব্যি সুস্থ মানুষ, কোনও উপসর্গই নেই, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সব। হৃদরোগে এই বৃদ্ধির নেপথ্যে একাধিক কার্যকারণ চিহ্নিত করা হলেও, কিছু বোঝার আগেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।  অথচ বিশেষজ্ঞরা বলছেন, ৮০ শতাংশ ঘটনাই রোখা সম্ভব। সেই সমস্যার সমাধানে এবার যুগান্তকারী আবিষ্কার করে ফেললেন আমেরিকার বিজ্ঞানীরা। ‘হার্ট ক্য়ালকুলেটর’ আবিষ্কার করে ফেলেছেন তাঁরা, যার মাধ্যমে সময়ের ঢের আগেই ঝুঁকি রয়েছে কি না, বোঝা যাবে। (Heart Calculator) Prevent Risk Percentiles…

Read More

টিভি দেখতে দেখতে মাথার যন্ত্রণা, প্যারাসিটামল খেয়ে ঘুমাতে গিয়েছিলেন, সটান কোমায় তরুণী
টিভি দেখতে দেখতে মাথার যন্ত্রণা, প্যারাসিটামল খেয়ে ঘুমাতে গিয়েছিলেন, সটান কোমায় তরুণী

নয়াদিল্লি: টিভি দেখতে দেখতে হঠাৎ মাথার যন্ত্রণা। প্যারাসিটামল নিয়ে ঘুমিয়ে পড়েন তরুণী। কিন্তু মাঝরাতেই ঘটল মারাত্মক ঘটনা। নড়তে চড়তে না দেখে, কাঠ হয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ জাগে সঙ্গীর। ঠেলাঠেলি করেও সাড়া না মেলায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্য়বস্থা করেন। আর তাতেই উঠে এল মারাত্মক তথ্য। (Stroke in Young People) ইংল্যান্ডের ডার্বিশায়ার থেকে এই ঘটনা সামনে এসেছে। ২০ বছর বয়সি এস্থার লিটলউড পুলিশ অফিসার হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সেই অনুযায়ী খাতায়কলমে ‘ফিট’ এবং ‘হেলদি’ ছিলেন এস্থার। সম্প্রতি বাড়িতে বসে…

Read More

দীর্ঘ ১৮ বছর নিঃসন্তান, AI-এর দৌলতে অবশেষে সন্তানধারণ করলেন দম্পতি, পুরুষদের বন্ধ্যাত্ব ঘুচবে?
দীর্ঘ ১৮ বছর নিঃসন্তান, AI-এর দৌলতে অবশেষে সন্তানধারণ করলেন দম্পতি, পুরুষদের বন্ধ্যাত্ব ঘুচবে?

নয়াদিল্লি: দীর্ঘ ১৮ বছর ধরে নিঃসন্তান। চিকিৎসকরাও কার্যত হাত তুলে নিয়েছিলেন। কিন্তু যন্ত্রমেধার (Artificial Intelligence/AI) দৌলতে অসাধ্য সাধন হল। ১৮ বছর ধরে চেষ্টার পর সন্তানধারণে সক্ষম হলেন দম্পতি। গোটা ঘটনায় হতবাক চিকিৎকরাও। আগামী দিনে গর্ভধারণের ক্ষেত্রেও যন্ত্রমেধা সহায়ক হয়ে উঠবে বলে আশাবাদী তাঁরা। (Male Infertility) নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার এক দম্পতি দীর্ঘ ১৮ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করছিলেন। সেই চেষ্টায় IVF প্রক্রিয়ার দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাঁদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। স্বামীর Azoospermia রয়েছে বলেই তাঁরা সন্তানধারণে বাধা পাচ্ছিলেন। শেষ…

Read More

দ্বিতীয় বারের জন্য পৃথিবীতে জন্ম নিল এক শিশু, আগে ঘণ্টা দুয়েক থেকে ফেরত গিয়েছিল মায়ের গর্ভে
দ্বিতীয় বারের জন্য পৃথিবীতে জন্ম নিল এক শিশু, আগে ঘণ্টা দুয়েক থেকে ফেরত গিয়েছিল মায়ের গর্ভে

নয়াদিল্লি: মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েই পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয় শিশুর। কিন্তু ব্রিটেনে ব্যতিক্রম ঘটনা ঘটল। কারণ সেখানে একটি শিশুই দ্বিতীয় বার জন্ম নিল পৃথিবীত। চিকিৎসা বিজ্ঞানের দুনিয়ায় বিরল ঘটনা হিসেবেই চিহ্নিত হল শিশুটির জন্ম। (Baby Born Twice) ব্রিটেনের অক্সফোর্ডের শিক্ষিকা লুসি আইজ্যাক ও তাঁর স্বামী অ্যাডাম আইজ্যাকের কোল আলো করে পৃথিবীতে এসেছে ছোট্ট ব়্যাফার্টি আইজ্যাক। কিন্তু ছোট্ট ব়্যাফার্টি এই প্রথম বার পৃথিবীর আলো দেখল না। বরং দ্বিতীয় বারের জন্য় মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন ঘটল তার। (UK Rare…

Read More

সাইকেলে ধাক্কা গাড়ির, অস্থিসন্ধির সঙ্গে আলগা লেগে ছিল বালকের মাথা, ফের জুড়ে দিলেন চিকিৎসকরা
সাইকেলে ধাক্কা গাড়ির, অস্থিসন্ধির সঙ্গে আলগা লেগে ছিল বালকের মাথা, ফের জুড়ে দিলেন চিকিৎসকরা

য়াদিল্লি: চিকিৎসকের তুলনা হয় ঈশ্বরের সঙ্গে। মৃত্যুর সঙ্গে যুঝতে থাকা মানুষকে ফিরিয়েও আনতে পারেন তাঁরা। এবার গোটা বিশ্বে সাড়া ফেলে দিলেন তাঁরা (Miracle Surgery)। ধড় থেকে আলাদা হয়ে যাওয়া এবং মেরুদণ্ডের অস্থিসন্ধির সঙ্গে আলগা লেগে থাকা বালকের মাথা, ফের শরীরে বসিয়ে দিলেন। তাঁদের এই কীর্তিতে বিস্মিত গোটা দুনিয়া। (Viral News) সোশ্য়াল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। সাইকেল চালিয়ে যাওয়ার সময় সেখানে দুর্ঘটনায় পড়ে ১২ বছরের সুলেমান হাসান ইজরায়েলের একটি হাসপাতালের চিকিৎসকরা এই অসাধ্যসাধন করেছেন। সাইকেল চালিয়ে যাওয়ার…

Read More

মোদীর জমানায় দ্বিগুণ হয়েছে মেডিকেল কলেজ, ঘুচবে কি চিকিৎসকের অভাব?
মোদীর জমানায় দ্বিগুণ হয়েছে মেডিকেল কলেজ, ঘুচবে কি চিকিৎসকের অভাব?

শেয়ার করুন কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সরকারি তথ্যানুযায়ী, মোদী সরকারের আট বছরে দেশে মেডিকেল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ২০১৪ সালে, দেশে ৩৮৭টি মেডিকেল কলেজ ছিল। ২০২৩ সালে ভারতে মেডিক্যাল কলেজের সংখ্যা বেড়ে ৬৬০-এ দাঁড়িয়েছে।  যে কোনও দেশের উন্নয়নের অন্যতম অংশ হল সুষ্ঠু চিকিত্সা ব্যবস্থা। ভারতের বিপুল  সংখ্যার জন্য প্রয়োজন আরও বেশি চিকিত্সক। আর সেই দিকেই নজর দিয়েছে  কেন্দ্র। ২০১৪ সাল থেকে ভারতে মেডিকেল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।    কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সরকারি…

Read More

MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! সমালোচনার ঝড়
MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! সমালোচনার ঝড়

হরিয়ানা: এমবিবিএসের পাঠক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে আয়ুর্বেদ শাস্ত্র৷ আয়ুর্বেদ শাস্ত্রের পঠন পাঠনকে এমবিবিএসের ফিফথ্ ইয়ার অর্থাৎ পঞ্চম বছরে বাধ্যতামূলক করতে প্রচেষ্ট হরিয়ানা সরকার৷ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ একটি দল তৈরি করেছেন৷ এই দলের কাজ হবে মেডিক্যাল ছাত্রছাত্রীদের আয়ুর্বেদ শেখানোর জন্য একটি কোর্সের পাঠ্যক্রম তৈরি৷ যদিও ঘোষণার পর থেকেই এই সিদ্ধান্তকে ঘিরে বয়ে গিয়েছ সমালোচনার ঝড়৷ কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের মতে পঠনের ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ব্যবস্থা একত্রিত করা উচিত৷ তাঁর মতে, ডাক্তারি ছাত্রদের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত রোগীকে উপশম…

Read More

নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে
নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে

চিকিৎসাশাস্ত্রে নজির ফরাসি শল্যচিকিৎসকদের৷ এক মহিলার বাহুতে নাক তৈরি করে তার পর সেটি প্রতিস্থাপিত করা হল তাঁর মুখে নাকের নির্দিষ্ট স্থানে৷ কারণ কর্কট রোগের চিকিৎসায় নাকের বড় অংশ হারিয়েছিলেন ওই রোগিণী৷ ৯ বছর আগে ন্যাজাল ক্যাভিটি ক্যানসারে আক্রান্ত হন তিনি৷ এর পর রেডিওথেরাপি এবং কেমোথেরাপিতে নাসিকার বড় অংশ বাদ দিতে হয়৷ দীর্ঘ কয়েক বছর তুলো শহরের বাসিন্দা ওই মহিলা কাটান অঙ্গহীন অবস্থাতেই৷ বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নতুন অঙ্গ পেলেন তিনি৷ এবং সেটিও তাঁর নিজের দেহেই বেড়ে উঠেছে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন…

Read More