Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
NEET UG MBBS: সবচেয়ে কম খরচে ডাক্তারি পড়া যায় কোথায়? AIIMS থেকে সরকারি মেডিক্যাল কলেজের ফি জানুন কাউন্সেলিংয়ের আগে
NEET UG MBBS: সবচেয়ে কম খরচে ডাক্তারি পড়া যায় কোথায়? AIIMS থেকে সরকারি মেডিক্যাল কলেজের ফি জানুন কাউন্সেলিংয়ের আগে

NEET UG MBBS: NEET UG-এর পর কোন মেডিক্যাল কলেজ? সরকারি কলেজের এমবিবিএসের ফি, খরচ ও গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে। NEET UG-এ উত্তীর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ পড়ুয়ার সামনে সবচেয়ে বড় প্রশ্ন থাকে, এমবিবিএস পড়ার জন্য কোন কলেজ বেছে নেবেন। ভাল র‍্যাঙ্ক পেলেও অনেকেরই বিভ্রান্তি থাকে কলেজের ফি নিয়ে। কম খরচে এমবিবিএস করতে চাইলে সরকারি মেডিক্যাল কলেজই সবচেয়ে ভাল বিকল্প। তবে সব সরকারি মেডিক্যাল কলেজের ফি এক নয়। তাই কাউন্সেলিংয়ের আগে টিউশন ফি, হোস্টেল খরচ এবং অন্যান্য চার্জ সম্পর্কে বিস্তারিত…

Read More

MBBS-এর মক্কা ‘এই’ রাজ্য! বিহারের তুলনায় ৭ গুণ বেশি আসন, জেনারেল বিভাগে NEET-এ ৫৪০ নম্বরেই মিলতে পারে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি!
MBBS-এর মক্কা ‘এই’ রাজ্য! বিহারের তুলনায় ৭ গুণ বেশি আসন, জেনারেল বিভাগে NEET-এ ৫৪০ নম্বরেই মিলতে পারে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি!

  এই প্রসঙ্গে আমরা কর্ণাটক এবং বিহারের তুলনা করছি। বর্তমানে কর্ণাটকেই দেশের সবচেয়ে বেশি এমবিবিএস আসন রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৭৫টি মেডিক্যাল কলেজ রয়েছে, যেখানে এমবিবিএসের মোট ১৫,৩৯৫টি আসন রয়েছে। রাজ্যটির জনসংখ্যা প্রায় ৬.৯১ কোটি। অর্থাৎ, প্রতি এক লক্ষ জনসংখ্যায় ২২.৩টি এমবিবিএস আসন রয়েছে। ফলে আসনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতাও তুলনামূলক কম। বিহারের পরিস্থিতি কী? এবার আসা যাক বিহারের কথায়। বিহারকে দেশের অন্যতম অনুন্নত রাজ্য হিসেবে ধরা হয়। উন্নয়নের প্রায়…

Read More

১৪ বছর ধরে ফাঁস করছে পরীক্ষার প্রশ্নপত্র, ধরা পড়ল ডাক্তারি পড়া ‘মাস্টারমাইন্ড’
১৪ বছর ধরে ফাঁস করছে পরীক্ষার প্রশ্নপত্র, ধরা পড়ল ডাক্তারি পড়া ‘মাস্টারমাইন্ড’

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ‘মাস্টারমাইন্ড’- সেই রবি আট্টরিকে অবশেষে গ্রেফতার করা হল। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় তাঁর নাম উঠে এসেছে। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একাধিক রিপোর্ট অনুযায়ী, বুধবার গ্রেটার নয়ডার জেওয়ার বাসস্ট্যান্ডের কাছে তাঁকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তিনটি প্রশ্নপত্র, মোবাইল ফোন, একটি পেনড্রাইভ এবং একটি মেট্রো কার্ড। রবি যে সেখানে আসতে পারেন, সেই খবরটা গোপন সূত্রে আগেই পেয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের…

Read More

মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছরের ইঞ্জিনিয়ার বাবা
মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছরের ইঞ্জিনিয়ার বাবা

বিপিসিএল-এর কোচি রিফাইনারি-তে চিফ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন লেফ্টেন্যান্ট কর্নেল আর মুরুগাইয়ান। তবে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হয়েছিলেন পরিবারের চাপে। তাঁর মনের সুপ্ত ইচ্ছে ছিল ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়া৷ সেই ইচ্ছে পূরণ হল তাঁর৷ তবে জীবন তাঁর জন্য ইচ্ছেপূরণের কাহিনি লিখেছিল অভিনব মোচড়ের সঙ্গে৷ কয়েক দশক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন মুরুগাইয়ান৷ শত প্রতিবন্ধকতাতেও তিনি নিজের ইচ্ছেকে হারিয়ে যেতে দেননি৷ এনইইটি পরীক্ষার প্রস্তুতি নিলেন তিনি৷ পরীক্ষাও দিলেন৷ তবে তাঁর কিশোরী কন্যার সঙ্গে৷ পূর্ণ সময়ের চাকরি করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া…

Read More

স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের
স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

মালদহ: নেক্সট পরীক্ষা আপাতত স্থগিত করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। ১৩ জুলাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের এমবিবিএস পড়ুয়াদের হয়তো ন্যাশনাল এক্সিট পরীক্ষা দিতে হবে না। যদিও সমস্ত কিছুই নির্ভর করছে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আগামী সিদ্ধান্তের ওপর। ইতিমধ্যে ন্যাশনাল এক্সিট এক্সাম নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই যেমন জাতীয় স্তরের এই পরীক্ষার পক্ষে সওয়াল করছেন পাশাপাশি অনেকেই এই পরীক্ষা পদ্ধতিকে মেনে নিতে পারছেন না। তবে বর্তমান মেডিকেল পড়ুয়ারা এমন জাতীয় স্তরের পরীক্ষা…

Read More

নেক্সট গেড়ো নাকি ভাল? MBBS পড়ুয়াদের মত কী, কতটা কঠিন হল ডাক্তার হওয়া?
স্থগিত নেক্সট পরীক্ষা ২০১৯ ব্যাচের MBBS পড়ুয়াদের! বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

মালদহ: ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট নিয়ে শিক্ষা জগতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আমজনতার অনেকে বিষয়টি নিয়ে অবগত না থাকলেও চিকিৎসা ব্যবস্থা সঙ্গে সংশ্লিষ্টরা সকলেই এই পরীক্ষা নিয়ে বেশ চিন্তিত। এমনকি এই পরীক্ষা ঘিরে কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে চিকিৎসা জগত। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী, এবার থেকে এমবিবিএস পাশ করলেই কেউ চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বরের অধিকারী হবেন না। আমরা সকলেই জানি রোগী দেখার জন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। আর সেই রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার জন্য এবার থেকে এমবিবিএস…

Read More

বাংলার বাইরে নয়, SSKM-এ ডাক্তারি নিয়ে পড়বেন NEET-এ দেশে দ্বাদশ সায়ন, দিলেন টিপস
বাংলার বাইরে নয়, SSKM-এ ডাক্তারি নিয়ে পড়বেন NEET-এ দেশে দ্বাদশ সায়ন, দিলেন টিপস

বোর্ড পরীক্ষার মেধাতালিকায় আছেন, আবার অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় দেশের প্রথম ২০-তে ঠাঁই পেয়েছেন- পশ্চিমবঙ্গে সচরাচর এরকম ঘটনা দেখা যায় না। কিন্তু সেটাই করে দেখালেন সায়ন প্রধান। উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছেন কলকাতার রিজেন্ট পার্কের ছেলে। আর অভিন্ন মেডিক্যাল প্রবেশিকায় (NEET UG 2023) দেশে দ্বাদশ স্থান অধিকার করেছেন। সার্বিকভাবে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গে। যে অসামান্য ফলাফলের পর সায়ন জানালেন, পশ্চিমবঙ্গের বাইরের কোনও মেডিক্যাল কলেজ নয়, বরং এসএসকেএমেই (ইনস্টিউটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিসার্চ – IPGMER SSKM Hospital) ডাক্তারি নিয়ে পড়তে চান।…

Read More

রিভিউ করতেই নম্বর কমে অর্ধেক, পাশ করা পড়ুয়াও ফেল! কলকাতা মেডিক্যালে উলট পুরাণ
রিভিউ করতেই নম্বর কমে অর্ধেক, পাশ করা পড়ুয়াও ফেল! কলকাতা মেডিক্যালে উলট পুরাণ

সাধারণত পরীক্ষার ফলাফল বের হওয়ার পরে অনেকেই খাতা রিভিউ করার জন্য় আবেদন করেন। আশায় আশায় থাকেন এই হয়তো নম্বর বাড়বে। কিন্তু এবার হল ঠিক বিপরীত। রিভিউয়ে নম্বর বৃদ্ধি তো দূরের কথা উলটে নম্বর একেবারে এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই। এমনকী পরিস্থিতি এমনই যে, আগে পাশ করেছিলেন যে ছাত্রছাত্রীরা, রিভিউর পরে তাঁদের মধ্যে কয়েকজন একধাক্কায় ফেল করে গিয়েছেন বলে খবর। কলকাতা মেডিক্যাল কলেজের ঘটনা। আর রিভিউয়ের পরে এই নম্বর দেখে রীতিমতো আকাশ থেকে পড়ছেন ডাক্তারি ছাত্রছাত্রীরা। তবে কীভাবে এমন উলট…

Read More

MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! সমালোচনার ঝড়
MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! সমালোচনার ঝড়

হরিয়ানা: এমবিবিএসের পাঠক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে আয়ুর্বেদ শাস্ত্র৷ আয়ুর্বেদ শাস্ত্রের পঠন পাঠনকে এমবিবিএসের ফিফথ্ ইয়ার অর্থাৎ পঞ্চম বছরে বাধ্যতামূলক করতে প্রচেষ্ট হরিয়ানা সরকার৷ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ একটি দল তৈরি করেছেন৷ এই দলের কাজ হবে মেডিক্যাল ছাত্রছাত্রীদের আয়ুর্বেদ শেখানোর জন্য একটি কোর্সের পাঠ্যক্রম তৈরি৷ যদিও ঘোষণার পর থেকেই এই সিদ্ধান্তকে ঘিরে বয়ে গিয়েছ সমালোচনার ঝড়৷ কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের মতে পঠনের ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ব্যবস্থা একত্রিত করা উচিত৷ তাঁর মতে, ডাক্তারি ছাত্রদের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত রোগীকে উপশম…

Read More