শব্দের চেয়েও জোরে উড়বে নাসার X-59, নাক লম্বা, মাঝে থাকছে ককপিট, রইল ১০ পয়েন্ট
নাসা এবং মার্কিন মহাকাশ সংস্থা লকহিড মার্টিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে সংস্থার ‘এক্স-৫৯ কিউস্ট সুপারসোনিক বিমানের’ সূচনা করেছে। অত্যন্ত নিখুুঁত ডিজাইন করা হয়েছে এই আকাশযানের।নাসা সূত্রে খবর, শব্দে বাঁধা অতিক্রম করে এটা ছুটে চলবে। স্পেস এজেন্সির ‘কুইস্ট মিশন’-এর লক্ষ্য এক্স-৫৯-এর বিপজ্জনক সোনিক বুম তৈরি না করে সুপারসোনিক ভাবে উড়ে যাওয়ার ক্ষমতা প্রদর্শন করা। এই মিশনে বিমান ওড়ার সময় বিমানের দ্বারা উৎপন্ন যে শব্দ সেটা নিয়ে জনসাধারণের কী প্রতিক্রিয়া সেটাও সংগ্রহ করা হবে। এই প্রতিক্রিয়াগুলি নিয়ন্ত্রকদের সঙ্গে ভাগ করা হবে, যারা তারপরে…
