Shark Fin : গাড়ির উপরে ছোট্ট ‘পাখনা’র মতো অংশ খেয়াল করেছেন? এটির কাজ কী জানেন? ছোট্ট জিনিসের বড় গুরুত্ব
এই অংশটিকে বলা হয় শার্ক-ফিন অ্যান্টেনা (Shark-Fin Antenna)। আধুনিক গাড়িতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একসময় গাড়ির সামনের অংশে বা ফেন্ডারে লম্বা ধাতব অ্যান্টেনা দেখা যেত। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে ছাদের উপর বসানো ছোট্ট শার্ক-ফিন। কেন এই পরিবর্তন? এর কাজই বা কী?আধুনিক গাড়িতে আগের তুলনায় অনেক বেশি ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই শার্ক-ফিন অ্যান্টেনা সাধারণত শুধু একটি কাজ করে না। গাড়ির মডেল ও ফিচার অনুযায়ী, এর ভিতরে একাধিক অ্যান্টেনা থাকতে পারে।…

