Teachers Crisis in India: দেশের ১ লক্ষের বেশি স্কুলে মাত্র ১ জন শিক্ষক পড়ান! পড়ে ৩৩ লক্ষ, সবচেয়ে খারাপ অবস্থা কোন রাজ্যের? কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্য
Teachers Crisis in India: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন। বাংলার অবস্থা কী? কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্য। দেশজুড়ে স্কুলে স্কুলে শিক্ষকের অভাব। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, প্রায় এক লক্ষেরও বেশি স্কুলে রয়েছেন মাত্র একজন শিক্ষক। এবং ওই স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ৩৩ লক্ষ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তথ্য বলছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের হিসাবে দেশে মোট ১,০৪,১২৫টি স্কুলে এক জন করে শিক্ষক রয়েছেন। ওই স্কুলগুলিতে ৩৩,৭৬,৭৬৯ জন পড়ুয়া ভর্তি…


