Teachers Day 2026 Special: শিক্ষক দিবসে বড় সম্মান, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ পুরস্কার পাচ্ছে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন
Teachers Day 2026 Special: শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ সম্মানে ভূষিত মিত্র ইনস্টিটিউশন। শিক্ষক দিবসে বিশেষ সম্মান প্রদান। কলকাতা: শিক্ষক দিবসে ভবানীপুরের মুকুটে নতুন পালক, ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয়’ সম্মান পাচ্ছে মিত্র ইনস্টিটিউশন। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি, রাজ্যের ‘বিদ্যাসাগর সেরা বিদ্যালয় পুরস্কার-২০২৬’-এর জন্য নির্বাচিত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। আগামিকাল ৫ সেপ্টেম্বর, শনিবার শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই সম্মান তুলে দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষের হাতে। নিউ টাউন কনভেনশন সেন্টারে শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনকে।…

