মাওবাদী নেতা অর্ণবের পিএইচডিতে ‘বাধা’ উপাচার্যের? জট কাটাতে উদ্যোগী কুণাল
কলকাতা: জেলে বসেই পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেব মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হন সংশোধনাগারে বন্দি প্রাক্তন মাওবাদী নেতা। কিন্তু এরপরেই তাঁর ভর্তি প্রক্রিয়া নিয়ে দেখা দেয় জটিলতা। সেই জট কাটাতে এবার উদ্যোগী রাজ্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অর্ণব দামের পড়াশোনার বিষয়ে শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ। অর্ণবকে বর্ধমান জেলে স্থানান্তরের প্রক্রিয়া নিয়েও হয়েছে আলোচনা। এক্স…

)






