প্রধানমন্ত্রী থেকে রজনীকান্ত-শাহরুখ-সলমন-সচিন-ধোনি,অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানেও চাঁদের হাট
নয়াদিল্লি: ১২ জুলাই, শুক্রবার, চাঁদের হাট বসে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে (Jio World Convention Center)। বিয়ে সারেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant Wedding)। দেশ-বিদেশ থেকে প্রথম সারির অতিথিরা হাজির হয়েছিলেন এই ‘গ্র্যান্ড ওয়েডিং’-এ (grand wedding) অংশ নিতে। বলিউডের তাবড় তারকা থেকে শুরু করে, রাজনীতিক, ক্রীড়া জগতের তারকারা, শিল্পপতি, সঙ্গীতজগৎ, বিদেশের তারকা সকলেই ছিলেন। কাল বিয়ের পর আজ নবদম্পতির আশীর্বাদের অনুষ্ঠান। সেখানেও চাঁদের হাট। বিশেষ নজর কাড়লেন প্রধানমন্ত্রী। অনন্ত-রাধিকার ‘শুভ আশীর্বাদ’ অনুষ্ঠানে চাঁদের হাট চলছে…

