সম্প্রতি ব্রিকসে যোগ দিয়েছিলেন শি জিনপিং, এবার বড় মন্তব্য ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের
নয়াদিল্লি : ভারত ও চিন, দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার আহ্বান জানালেন ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত সু ফেইহং। দিল্লিতে চিনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। পাশাপাশি উভয় দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করেন। সু বলেন, “দু’টি প্রাচীন সভ্যতা হিসেবে, চিন ও ভারতের মধ্যে মতপার্থক্য যথাযথভাবে সামলানোর মতো যথেষ্ট রাজনৈতিক ও ঐতিহাসিক প্রজ্ঞা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে চিন তার ‘দ্বিমুখী কর্মপন্থা’র প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, যেখানে উভয়…

