Snake Facts: সাপে কামড়ানোর পরে সাপটিকে ধরে হাসপাতাল নিয়ে গেলে কি কোনও কাজ হয়? ‘বিরাট’ খবর দিল বিজ্ঞানমঞ্চ
কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি জানিয়েছেন, প্রতি বছর বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারান শুধুমাত্র ভুল ধারণা ও সময়মত চিকিৎসা না পাওয়ার কারণে। ধরা হয়েছে সাপ মথুরাপুর: বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব। সুন্দরবন এলাকায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনাও সামনে আসছে। অনেকসময় দেখা গিয়েছে সাপে কামড়ানোর পর সাপ ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তার দরকার নেই বলে জানাচ্ছে বিজ্ঞান মঞ্চ। সম্প্রতি মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজ্ঞানমঞ্চের উদ্যোগে সাপের কামড় ও প্রতিকার এবং কুসংস্কার দূর করতে একটি আলোচনা সভা…


