Birbhum News: কানে যায় না সুর, ফোটে না কথা! ‘অঙ্কের’ জাদুতে নাচ দিয়ে সাড়া ফেলে দিয়েছে সিউড়ির মৌমি
Birbhum News: যে গান তিনি শোনেননি কোনদিন, সেই গানের ছন্দেই বাজিমাত! মৌমির জয়ে থমকে গেল সিউড়ি৷ মৌমির এই বিরল কৃতিত্বকে সম্মান জানাতে চলেছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ। সিউড়ির লম্বোদরপুরের বাসিন্দা ২০ বছরের তরুণী মৌমি রজক। জন্ম থেকেই তিনি শ্রবণ ও বাকশক্তিহীন। কিন্তু সুর কানে না পৌঁছালেও বা কণ্ঠ ফুটে শব্দ না বেরোলেও, শারীরিক এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগিতায় সম্প্রতি দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই মৌমির কাছে নাচ মানে কেবল আনন্দ…


