বাংলাদেশঃ সেন্টমার্টিনে ১৩ ট্রলার ডুবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সেন্টমার্টিনে নোঙর করে রাখা ছোট বড় ১৩টি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে মাছ ধরার ট্রলার ও সার্ভিস বোট রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও ঘনীভূত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে উপকূলীয় বাসিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। কিন্তু আশ্রয়কেন্দ্রে যেতে তাদের আগ্রহ নেই বলে জানা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এরফানুলক হক…

