‘বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত’, তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
বাঁকুড়া: বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন সুজাতা মণ্ডল। একইসঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণাও করেছেন তিনি। বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি। সুজাতা বলেন, “বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্যের পদ থেকে আমি রিজাইন করলাম। পার্টি থেকেও আমি নিজেকে সরিয়ে নিলাম। কোনও দলের সঙ্গে আমি যুক্ত নই। আমি একজন সাধারণ মানুষ। আমার ৭ জনের নিরাপত্তা রক্ষা বাহিনীও আমি ত্যাগ করেছি।” কেন দল ছাড়লেন সুজাতা? তাঁর গলায় শোনা গেল…

