কাজের চাপে জেরবার, বুঝতে চাইছে না প্রিয়তম মানুষটি? এভাবে কথা বলে দেখতে পারেন
ব্যস্ত কর্মজীবনে প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া বজায় রাখা অনেক সময়েই কঠিন হয়ে পড়ে। যখন আপনি কাজের চাপে দমবন্ধ অবস্থায় থাকেন আর আপনার সঙ্গী তখনও মনোযোগ দাবি করেন, তখন সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে এমন পরিস্থিতি সহজভাবে সামাল দেওয়া যায় যদি আপনি সঠিকভাবে কথা বলতে পারেন। কীভাবে সামাল দেবেন? ১. খোলাখুলি নিজের অবস্থান ব্যাখ্যা: সঙ্গী বুঝতে না পারলে বিরক্ত না হয়ে শান্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করুন। যেমন, আপনি বলতে পারেন, “আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না। কাজটা এখন…

