জঙ্গি সন্দেহে ঝাড়খণ্ড ATS-র হাতে গ্রেফতার গুলফাম, শবনম-সহ ৪ ! কাশ্মীর হামলার পর কড়া নজর দেশের
নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার পর কড়া নজর দেশজুড়ে। এবার হিযবুত তাহরীর, AQIS ও ISIS-এর সঙ্গে যুক্ত সন্দেহে এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড ATS। ধৃতরা অবৈধ অস্ত্র ব্যবসা এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল বলে জানিয়েছে ATS। ধৃত গুলফাম হাসান, অয়ন জাভেদ, সেহজাদ আলম ও শবনম পারভিনের কাছ থেকে দু’টি পিস্তল, ১২টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের মালা উদ্ধার করা হয়েছে। UAPA আইনে ২০২৪ সালে হিযবুত তাহরীকে নিষিদ্ধ করা হয়েছিল, তারপর থেকে দেশে এটি প্রথম মামলা বলে জানিয়েছে…

