Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Education for Poor Children: রাত নামলেই শুরু হয় লেখাপড়া, সম্পূর্ণ বিনামূল্যে, দরিদ্র পড়ুয়াদের জন্য এটাই যেন স্বর্গরাজ্য
Education for Poor Children: রাত নামলেই শুরু হয় লেখাপড়া, সম্পূর্ণ বিনামূল্যে, দরিদ্র পড়ুয়াদের জন্য এটাই যেন স্বর্গরাজ্য

এখানে সন্ধ্যা নামলেই শুরু হয় শিক্ষাদান। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়ান হয়। আমাদের পাঠশালা  পূর্ব বর্ধমান: স্কুলছুট পড়ুয়াদের নতুন করে শিক্ষার আলোয় ফিরিয়ে আনার লক্ষ্যেই তিন বছর আগে যাত্রা শুরু করে এক ছোট্ট প্রয়াস, যার নাম ‘আমাদের পাঠশালা’। লক্ষ্য ছিল একদিকে যারা আর্থিক কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে, তাদের আবার পড়াশুনায় ফিরিয়ে আনা। অন্যদিকে দরিদ্র অথচ মেধাবী পড়ুয়াদের যেন টাকার অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হতে হয়। উদ্দেশ্য একটাই কোনও প্রতিবন্ধকতা নয়, পড়ুয়ারা যেন আবার…

Read More

এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!
এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস না রেলগাড়ি? কী কাণ্ড জানলে চমকে যাবেন!

দক্ষিণ দিনাজপুর: আদিবাসী অধ্যুষিত এলাকার ছাত্র-ছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়মুখী করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অভিনব প্রচেষ্টায় আপ্লুত গ্রামবাসীরা। সরকারি সাহায্যের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত অর্থ খরচ করেই বানিয়েছেন আস্ত এক রেল গাড়ির কামরার শ্রেণিকক্ষ। বর্তমানে গ্রামের পাঁচ থেকে দশ বছরের শিশুরা বেলা সারে দশটার পর আর বাড়িতে থাকতে চায় না। তারা বইয়ের ব্যাগ নিয়ে দৌড়ে চলে আসে চকরাম এডুকেশনাল এক্সপ্রেসের ট্রেনের বগিতে। এছাড়াও বিদ্যালয়ের খেলার সরঞ্জাম দোলনা, ঢেকি, স্লিপ পেয়ে খুশি খুদে পড়ুয়ারা। আমগাছের ছায়ায় হুটোপুটিতে বোঝা যায় এটা তাদের নিজস্ব বিচরণ ক্ষেত্র। বিদ্যালয়ের…

Read More

অতিমারিতে স্কুলছুট পড়ুয়া কত? রাজ্য সরকারকে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট
অতিমারিতে স্কুলছুট পড়ুয়া কত? রাজ্য সরকারকে বিরাট নির্দেশ দিল হাইকোর্ট

  কোভিড অতিমারিতে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিল অনেকেই। তবে এবার সেই ড্রপ আউট ছাত্রছাত্রীদের ফেরাতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে কোভিড অতিমারিতে যারা ড্রপ আউট হয়ে গিয়েছিল তাদেরকে ফেরাতে পদক্ষেপ নিতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ কমিশনার অফ স্কুলের কাছে নির্দেশ দিয়েছে অতিমারির আগে ও পরে বিভিন্ন জেলায় স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল সেটা খতিয়ে দেখতে হবে। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, স্কুল ছুটদের স্কুলে ফেরানোর জন্য় তাদের বাবা…

Read More

বেড়েছে স্কুলছুট, কমেছে অঙ্কের জ্ঞান! শতাংশ কমলেও মেয়েদের পড়াশোনা অন্ধকারেই
বেড়েছে স্কুলছুট, কমেছে অঙ্কের জ্ঞান! শতাংশ কমলেও মেয়েদের পড়াশোনা অন্ধকারেই

নয়া দিল্লি: বুধবার প্রকাশিত হল অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট (ASER) ২০২২। প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে স্কুলছুট ছাত্রীদের পরিমাণ ২০২২ সালে সর্বকালের সর্বনিম্ন ২% এসে পৌঁছেছে । তবে এই রিপোর্টের মধ্যে দিয়ে স্বস্তির পাশাপাশি একটি উদ্বেগের বিষয় উঠে এসেছে। সামগ্রিক ভাবে দেশজুড়ে ছাত্রীদের স্কুলছুটের পরিমাণ কমলেও উত্তরপ্রদেশ, ছত্তীশগড় এবং মধ্যপ্রদেশে ১০%-র বেশি ছাত্রী স্কুলে যাচ্ছে না। তবে সামগ্রিক স্কুলছুটের পরিমাণ যা গত ২০১৮ সালে ছিল ৪.১% এবং ২০০৬ সালে ছিল ১০.৩% এর তুলনায় বর্তমানে এই পরিসংখ্যানের পতন নিশ্চয়ই সরকারের…

Read More