দারিদ্রকে ‘নকআউট’ করে বাজিমাত! স্টেট কিকবক্সিংয়ে সোনা জয় বেলদার দুর্গেশের
West Medinipur News: স্বপ্ন দেখার সাহস, জেদ ও অক্লান্ত পরিশ্রম সঙ্গী। আর্থিক অনটন থাকলেও স্বপ্নপূরণের লক্ষ্যে থামতে রাজি নয় পশ্চিম মেদিনীপুরের যুবক। কিক বক্সিংয়ে পেলেন বড় সাফল্য। বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মাথার ওপর কেবল একটা সামান্য চালার আচ্ছাদন। বাবা পেশায় রাজমিস্ত্রি, তাঁর হাড়ভাঙা খাটুনি আর সামান্য আয়েই কোনও রকমে টিকে রয়েছে গোটা পরিবার। কিন্তু দারিদ্র্যের এই চোখরাঙানি দমিয়ে রাখতে পারেনি পশ্চিম মেদিনীপুরের বেলদার সবুজপল্লী এলাকার যুবক দুর্গেশ বিশ্বাসকে। প্রতিদিনের চরম অভাবকে আক্ষরিক অর্থেই…

