‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালু! কী কী সুবিধা পাওয়া যাবে সরকারি এই প্রকল্পে? কারা পাবে? রইল বিশদে
Swami Vivekananda Merit Scholarship Scheme Benefits: রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য বড় ঘোষণা শিক্ষক দিবসের দিন। চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম’ (SVMS)। জেনে নিন এই প্রকল্পের সুবিধাগুলি কী কী। দেশ ও বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। চালু হল ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম’। QS Overall Rankings অনুযায়ী বিশ্বের প্রথম ১০০ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফি-র ১০০ শতাংশ পর্যন্ত বহন করবে সরকার। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের…

