হাসপাতালে চিকিৎসা চলছিল সুশান্ত সিংহ রাজপুতের? জানালেন বর্ষীয়ান অভিনেত্রী, রিয়াকে নিয়ে বললেন…
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত নেই। নয় নয় করে ছ’বছর পার। কিন্তু আজও একাধিক প্রশ্নের উত্তর অধরা। কী থেকে কী হল, তা নিয়ে হাজারো তত্ত্ব উঠে এসেছে। কিন্তু আজ পর্যন্ত হিসেব মেলাতে পারেননি অনুরাগীরা। তবে এবার সুশান্তকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বর্ষীয়ান অভিনেত্রী স্মিতা জয়কর। (Sushant Singh Rajput) অভিনয়ের পাশাপাশি আধ্য়াত্মিক নিরাময়ের জগতে খ্যাতি অর্জন করেছেন স্মিতা। বলিউডের অনেক তারকাই তাঁর আশ্রমে যান বলে জানা গিয়েছে। সেই স্মিতাই সুশান্তের জীবনের অজানা দিকগুলি তুলে ধরলেন এবার। জানালেন অবসাদে ভুগছিলেন সুশান্ত।…

