বাংলাদেশঃ সৌদিতে পৌঁছেছেন ৯৬৯১৯ হজযাত্রী
সান নিউজ ডেস্ক : চলতি বছরে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ১২১ জন হজযাত্রী। সোমবার (১৯ জুন) রাত ১ টা ৫৯ মিনিট পর্যন্ত হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে হেল্পডেস্ক জানিয়েছে, এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন…


