পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় গায়কের, সটান ট্রাকের নীচে ঢুকে গেল গাড়ি, দুমরে-মুচড়ে সব শেষ
মুম্বই: সঙ্গীতজগতে ফের শোকের ছায়া। মাত্র ৩৭ বছর বয়সে প্রাণ চলে গেল জনপ্রিয় গায়কের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি গায়ক হরমন সিধুর। নিজের গ্রামে যাওয়ার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর গাড়ির সঙ্গে দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকের ধাক্কা লাগে বলে খবর। (Harman Sidhu Death) পঞ্জাবের মানসা জেলার খয়ালা গ্রামের বাসিন্দা হরমন। শনিবার নিজের গ্রামেই ফিরছিলেন তিনি। সেই সময়, মানসা-পটিয়ালায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর গাড়ির। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো।…

